+8801712795968 ফলো করুন

CHANDBHARANG HIGH SCHOOL & COLLEGE

চান্দভরাং উচ্চ বিদ্যালয় ও কলেজ।

EIIN No: 130182

নোটিশ
 দ্বাদশ Classর প্রাক-নির্বাচনি পরিক্ষা-২০২৬ এর সময়সূচি  অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা-২০২৬ এর সময়সূচি  জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফলে চান্দভরাং উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সাফল্য  ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ (সংশোধিত)  অষ্টম Classর বৃত্তি পরীক্ষার পরিবর্তিত রুটিন প্রকাশ-

চান্দভরাং উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক মো. আতাউর রহমান খান স্যার এর বিদায় সংবর্ধনা

চান্দভরাং উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক জনাব মো. আতাউর রহমান খান-এর অবসরগ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় চান্দভরাং উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. বদিউজ্জামান আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. ছালেহ আহমদ ছালেক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুমিন মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জসিম উদ্দিন চৌধুরী, দশঘর ইউনিয়ন বিএনপির সভাপতি শিহাব আহমদ, ৮নং দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ উদ্দিন খান, সোলেমান আলী ও প্রাক্তন শিক্ষক এনাম শিকদার। এছাড়া বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন কামরুজ্জামান সেবুল, হাবিবুর রহমান রুনু দশঘর ইউনিয়ন যুবদলের সাভাপতি ফয়জুল হক, এমদাদুল হক, শাহালম , মো. রাসেল মিয়া, তাহিজুল ইসলাম রাজিব, লায়েক আহমেদ, জাহির আলী, আলী আহমদ, হুসেইন আহমেদ মোশাহিদ তানভীর আহমেদ সহ অনেকে।

 

Copyright © 2026 All rights Reserved

Software Version : 4.0.1